ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

সংবিধান সংশোধন কমিটি থেকে বিএনপির মাহমুদুল হক রুবেল বাদ, যুক্ত হলেন স্বতন্ত্র এমপি সালমান ওমর

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

সংবিধান সংশোধন কমিটি থেকে বিএনপির মাহমুদুল হক রুবেল বাদ, যুক্ত হলেন স্বতন্ত্র এমপি সালমান ওমর
ছবি: সংগ্রহ

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করেছে জাতীয় সংসদ। এ কমিটি থেকে বিএনপির সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে বাদ দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।

কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে চিফ হুইপ বলেন, বিরোধী দলের যেসব সদস্যের এই কমিটিতে থাকার কথা ছিল, তাঁদের প্রতি আহ্বান সব সময়ই থাকবে। কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাঁদের জন্য দরজা খোলা থাকবে। বিরোধী দলের সদস্যরা চাইলে তাঁদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১২ সদস্যের এই বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগে কমিটিতে বিএনপির আটজন সদস্য ছিলেন। পুনর্গঠনের মাধ্যমে দলটির একজন সদস্যের পরিবর্তে স্বতন্ত্র একজন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও তিনটি সংসদীয় কমিটিতে পরিবর্তন

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির পাশাপাশি আরও তিনটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে সদস্য করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্য এলিজা জামানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল বারী সরদারের পরিবর্তে একই দলের সংসদ সদস্য মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদকে সদস্য করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রিসভার দায়িত্ব পালন করেন মোসলেহউদ্দিন ফরিদ। এ কারণে তাঁকে কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বিষয় : জাতীয় সংসদ সংবিধান সংশোধন জাতীয় সংসদ বিএনপি

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সংবিধান সংশোধন কমিটি থেকে বিএনপির মাহমুদুল হক রুবেল বাদ, যুক্ত হলেন স্বতন্ত্র এমপি সালমান ওমর

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x