ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

আইনমন্ত্রীর মন্তব্য- আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

আইনমন্ত্রীর মন্তব্য- আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগ্রহ

সংসদে তিনটি অধ্যাদেশ উত্থাপনের পর সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য কোনো কমিটিতে না পাঠানোয় প্রশ্ন তুলেছেন জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

অধিবেশনের শুরুতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অধ্যাদেশগুলো হলো—‘পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৭), ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৮) এবং ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ (অধ্যাদেশ নম্বর ৩৯)।

এরপর বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে ফ্লোর নেন পাবনা-২ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান। তিনি অধ্যাদেশগুলো সংসদে উত্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রশ্ন করেন, সেগুলো কোনো সংসদীয় কমিটিতে পাঠানো হয়নি কেন।

নাজিবুর রহমান বলেন, বর্তমান অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। এর আগে ঈদের আগে অধ্যাদেশ উত্থাপনের পর সময়ের স্বল্পতার কথা বলে ঈদের পরে দুই-তিন দিনের মধ্যে বিলগুলো পাস করা হয়েছিল।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, অধ্যাদেশগুলো যখন বিল আকারে সংসদে উত্থাপন করা হবে, তখন সম্ভবত সেগুলো সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হবে।

পরে নাজিবুর রহমান বিষয়টি আরও ব্যাখ্যা করে বলেন, অধ্যাদেশ উত্থাপনের পর ৩০ দিনের একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই সময়ের মধ্যে সেগুলো পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে। আজ অধ্যাদেশগুলো উত্থাপন করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর পরবর্তী অধিবেশন ৩০ দিনের মধ্যে শুরু না হলে অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তাঁর মতে, অধ্যাদেশগুলো উত্থাপনের দিনই সংসদীয় কমিটিতে পাঠানো হলে যাচাই-বাছাইয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত।

এরপর আবারও ফ্লোর নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদের কার্যবিবরণীতে বিষয়টি রেকর্ড থাকবে। তখন মনে হবে, সংসদ সদস্যরা আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা তাঁর সাংবিধানিক বাধ্যবাধকতা। অধ্যাদেশগুলো নতুন করে বিল আকারে সংসদে আনা হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা আগামী দুই-এক দিনের মধ্যে তা উত্থাপন করবেন। এরপর বিলগুলো সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটির যাচাই-বাছাই শেষে সেগুলো আইনে রূপান্তরিত হবে।

বিষয় : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদ

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আইনমন্ত্রীর মন্তব্য- আরেকটু হোমওয়ার্ক করে এলে ভালো হতো

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x