ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফেরানো হবে: তথ্য উপদেষ্টা

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফেরানো হবে: তথ্য উপদেষ্টা
ছবি: সংগ্রহ

দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনের আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন। ফলে তাঁকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে আইনি জটিলতা তৈরির সুযোগ নেই।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে দণ্ডিত নন। তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত। তাঁর ভাষায়, ১০০ বা ৫০০ হত্যাকাণ্ডের ঘটনা এক ধরনের অপরাধ হলেও মানবতাবিরোধী অপরাধের বিষয়টি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের সংবিধানেও মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকারের বিষয়টি স্থগিত বা রহিত থাকার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

আওয়ামী লীগের অর্থায়নে নাশকতার অভিযোগ

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি বলেন, এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ভারত সরকার অতীতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আইনি জটিলতার কথা জানিয়েছে। তবে শেখ হাসিনা নিজেই বারবার দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় এ ক্ষেত্রে আইনি জটিলতা কিংবা আদালতের দীর্ঘসূত্রতার বিষয়টি প্রাসঙ্গিক নয় বলে তিনি মনে করেন।

পাসপোর্ট ও পূর্ণাঙ্গ রায় নিয়ে যা বললেন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তথ্য উপদেষ্টা।

তিনি জানান, একটি ল' ফার্মের মাধ্যমে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতিমধ্যে কার্যকর রয়েছে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার একটি নিয়মিত অংশ এবং যথাসময়ে তা সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।

বিষয় : শেখ হাসিনা ভারত-বাংলাদেশ সম্পর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডা. জাহেদ উর রহমান বন্দি প্রত্যর্পণ আইন

দৈনিক নবকাল

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফেরানো হবে: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x