সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারা, কী কারণে তাঁর গাড়িতে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি যে সিএনজিচালিত অটোরিকশায় করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে এসেছিল, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি
তদন্ত করছে পুলিশ ও
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পাশাপাশি মামলার
তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা
পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা
হয়েছে। তবে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা
এখনো হামলার উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
তদন্তসংশ্লিষ্ট
সূত্রের বরাত দিয়ে জানা
গেছে, রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের কয়েকটি দোকান নিয়ে একাধিক পক্ষের
মধ্যে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের
ধরে গুলির ঘটনা ঘটেছে কি
না, তা খতিয়ে দেখছেন
তদন্তকারীরা। একই সঙ্গে গুলির
লক্ষ্য আসিফ আকবরের গাড়ি
ছিল, নাকি অন্য কোনো
উদ্দেশ্যে সেখানে গুলি চালানো হয়েছিল,
সেটিও অনুসন্ধান করা হচ্ছে।
ডিবি
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং গুলিবর্ষণকারীদের শনাক্ত
করতে তদন্ত অব্যাহত রয়েছে।
যেভাবে গুলির
ঘটনা
ঘটে
গত
২৪ অক্টোবর ভোরে রাজধানীর মগবাজারে
বিশাল সেন্টারের সামনে পার্ক করা সংগীতশিল্পী আসিফ
আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে
গুলি চালায় দুর্বৃত্তরা। ভবনটির তৃতীয় তলায় তাঁর একটি
স্টুডিও রয়েছে।
প্রতিদিনের
মতো ঘটনার আগের দিন রাত
আটটার দিকে স্টুডিওতে যান
আসিফ। সেখানে তাঁর ছেলে ও
আরও কয়েকজন ছিলেন। এ সময় গাড়িচালক
নিচে অবস্থান করছিলেন।
ভোরে
গুলির শব্দ শুনে ভবনটির
নিরাপত্তাকর্মীরা নিচে ছুটে আসেন।
তাঁরা দেখতে পান, পার্ক করা
গাড়িটির চালকের আসনের ঠিক পেছনের কাচে
গুলির আঘাত লেগেছে। পরে
গাড়িচালকও ঘটনাস্থলে আসেন। বিষয়টি আসিফকে জানানো হলে তিনি নিচে
নেমে গাড়ির ক্ষয়ক্ষতি দেখেন এবং জাতীয় জরুরি
সেবা ৯৯৯-এ ফোন
করে পুলিশকে খবর দেন।
পরে
পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির
খোসা উদ্ধার করে।
সিসিটিভি ফুটেজে অটোরিকশার উপস্থিতি
তদন্তসংশ্লিষ্ট
সূত্র জানায়, ঘটনার পর বিশাল সেন্টারের
একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ফুটেজে
দেখা যায়, একটি অটোরিকশায়
করে এসে দুর্বৃত্তরা গাড়িতে
গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে
ফুটেজে হামলাকারীর শুধু পা দেখা
গেছে। অটোরিকশার নম্বর প্লেটও অস্পষ্ট হওয়ায় সেটি শনাক্ত করতে
তদন্তকারীদের বেগ পেতে হচ্ছে।
এই ফুটেজ বিশ্লেষণ করেই হামলাকারীদের পরিচয়
বের করার চেষ্টা চলছে।
শত্রুতা নেই
বলে
পুলিশকে জানিয়েছেন আসিফ
তদন্তসংশ্লিষ্ট
সূত্রের দাবি, এ ঘটনায় আসিফ
আকবরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, কারও
সঙ্গে তাঁর কোনো বিরোধ
বা শত্রুতা নেই। কেন তাঁর
গাড়ি লক্ষ্য করে গুলি চালানো
হয়েছে, সে বিষয়টি তিনিও
বুঝতে পারছেন না।
এদিকে
মামলার তদন্ত কর্মকর্তা সূত্রে জানা গেছে, বিশাল
সেন্টারের কয়েকটি দোকান নিয়ে বিরোধের বিষয়টি
তদন্তে গুরুত্ব পাচ্ছে। ওই বিরোধের সঙ্গে
গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে
কি না, তা যাচাই
করা হচ্ছে।
মামলার তদন্তভার ডিবিতে
গুলিবর্ষণের
ঘটনায় আসিফ আকবর বাদী
হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।
তেজগাঁও
অঞ্চলের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান গতকাল সোমবার রাতে বলেন, গুলির
ঘটনায় আসিফ আকবর বাদী
হয়ে হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। বর্তমানে মামলাটি ডিবি তদন্ত করছে।
মামলার অগ্রগতি জানতে আসিফ আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে ১৬ দিনেও হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে না পারায় তদন্তের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।