ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

অনুসন্ধানের আগেই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

অনুসন্ধানের আগেই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগ্রহ

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরুর আগেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর রিট আবেদনটির শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

দুদকের দুই সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং একজন সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর এসব সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল।

আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী বলেন, দুদকের এ ধরনের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষার অধিকার এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।

এই প্রেক্ষাপটে দুদকের সংবাদ সম্মেলন আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন হাইকোর্ট।

বিষয় : আসিফ মাহমুদ দুর্নীতি দমন কমিশন দুদকের সংবাদ সম্মেলন রিট আবেদন

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অনুসন্ধানের আগেই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরুর আগেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ৪ নভেম্বর রিট আবেদনটির শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

দুদকের দুই সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং একজন সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর এসব সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছিল।

আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী বলেন, দুদকের এ ধরনের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষার অধিকার এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।

এই প্রেক্ষাপটে দুদকের সংবাদ সম্মেলন আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। সেই আবেদনের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন হাইকোর্ট।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x