ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।খায়রুল কবির খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস)। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রনেতা হিসেবে তাঁর ভূমিকা ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন খায়রুল কবির খোকন। এর আগে ২০০৫ সালের উপনির্বাচনেও তিনি একই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এবার তাঁকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও সংসদীয় কার্যক্রমে ভূমিকা রাখবেন তিনি। এ ছাড়া ২০২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও মনোনীত হয়েছেন খায়রুল কবির খোকন।

তিন বিল পাসের প্রতিবাদে বিরোধী এমপিদের ওয়াকআউট

তিনটি বিল পাসের প্রতিবাদে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। রোববার রাতে অধিবেশন থেকে বের হওয়ার সময় তাঁদের কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন ত্যাগ করেন।রোববার রাত ৮টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছিল। এ সময় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের বিরোধিতা করেন বিরোধীদলীয় এমপিরা।একপর্যায়ে প্রতিবাদ হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সংসদ সদস্যরা অধিবেশন বর্জন করে বেরিয়ে যান। পরে সংসদ ভবনের টানেলে সংবাদ সম্মেলন করেন তাঁরা।৬ সেপ্টেম্বরকে ‘কালো দিন’ বললেন বিরোধীরাসংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতারা ৬ সেপ্টেম্বরকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেন। তাঁদের অভিযোগ, বিতর্কিত তিনটি বিল পাসের মাধ্যমে জনগণের মানবাধিকার ক্ষুণ্ন করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করা হয়েছে।একই সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন তাঁরা।বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলেও তাঁকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বরং স্পিকার বিষয়টি নিয়ে মশকরা করেছেন বলে অভিযোগ করেন তিনি।স্পিকারের এমন আচরণকে অত্যন্ত হতাশাজনক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।‘তড়িঘড়ি করে বিল পাস’বিরোধীদলীয় চিফ হুইপের অভিযোগ, বিরোধীদলের মতামতকে গুরুত্ব না দিয়েই সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল তড়িঘড়ি করে সংসদে উত্থাপন ও পাস করেছে।তাঁর দাবি, এসব আইনে স্বাধীনভাবে তদন্ত পরিচালনার ন্যূনতম সুযোগও রাখা হয়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি।সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে আপত্তিজামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান ‘সম্পত্তি হস্তান্তর বিল’-এর বিরোধিতা করেন। তিনি বিলটিকে সরাসরি কোরআন ও সুন্নাহবিরোধী বলে দাবি করেন।এ সময় আইনমন্ত্রীর সমালোচনা করে নজিবুর রহমান বলেন, ইসলামি বিধান সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় আইনমন্ত্রী সংসদে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন।স্পিকারের ভূমিকারও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, স্পিকারের মূল দায়িত্ব ছিল সংসদে ন্যায়বিচার ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।‘কালো আইন’ বললেন নজিবুর রহমাননজিবুর রহমানের অভিযোগ, সরকার মানবাধিকার ও গুম প্রতিরোধসংক্রান্ত আইনকে আরও কার্যকর করার পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্বল করে সংসদে পাস করেছে।তিনি আইনটিকে ‘কালো আইন’ হিসেবে অভিহিত করে বলেন, এর ফলে জনগণের মানবাধিকার আরও সংকুচিত হবে। ভবিষ্যতে গুম ও হত্যার নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।নজিবুর রহমান বলেন, ১৭ বছরের সীমাহীন নির্যাতনের অভিজ্ঞতা ভুলে গিয়ে সরকার আবারও পুরোনো পদ্ধতিতে দেশ পরিচালনার পথে হাঁটছে।তিনটি বিল পাসের প্রতিবাদে বিরোধী এমপিদের এই ওয়াকআউটের মধ্য দিয়ে সংসদে সরকার ও বিরোধীদলের মধ্যে বিলগুলোর বিষয়ে মতপার্থক্য প্রকাশ্যে এলো।

তিন বিল পাসের প্রতিবাদে বিরোধী এমপিদের ওয়াকআউট

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে

বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এই দলের হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারাকে আরও সুগম করা সম্ভব হয়েছে। তবে গণতন্ত্রকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সামনে কিছু চ্যালেঞ্জ রয়েছে।মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।সাক্ষাতে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদের অধিবেশনে অংশ নেওয়া সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের একটি শক্তিশালী বার্তা বহন করে।‘গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছি’সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে।তিনি বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশেষে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছি।’তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে। সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রের প্রতি তাঁদের প্রতিশ্রুতি অটুট রয়েছে।প্রধানমন্ত্রীর ভাষ্য, মানুষের গণতন্ত্র নিয়ে প্রত্যাশা অনেক। একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।তিনি বলেন, তাঁর সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে।বিএনপির ইশতেহারের প্রশংসা আইপিইউ সেক্রেটারিরআইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ বলেন, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। সেখানে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন তিনি।বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতিরও প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও বাড়বে।আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলেও জানান তিনি।আন্দা ফিলিপ আশা প্রকাশ করেন, তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মধ্য দিয়ে আইপিইউ ও বাংলাদেশের সংসদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।নারী ও তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্বগণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইপিইউ সেক্রেটারি। সাক্ষাতে নারীর ক্ষমতায়নের বিষয়টিও গুরুত্ব পায়।তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আন্দা ফিলিপ বলেন, তাঁরা অত্যন্ত উদ্যমী ও আগ্রহী।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীর ক্ষমতায়ন তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও তিনি জানান।এ ছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পের অন্যতম উদ্দেশ্য নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে

বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে গণতন্ত্রকামী: স্পিকার

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে গণতন্ত্রকামী। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে।তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অধিকার আদায় ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের মানুষ আত্মত্যাগ করেছে। দেশের মানুষ কখনো কোনো স্বৈরাচারী শাসনকে মেনে নেয়নি বা সমর্থন করেনি বলেও উল্লেখ করেন তিনি।সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে উল্লেখ করেন স্পিকার। তাঁর ভাষ্য, বর্তমানে জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দায়িত্ব পালন করছে।আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশংসা করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।তিনি আরও বলেন, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব। শক্তিশালী ও কার্যকর সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা–সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে গণতন্ত্রকামী: স্পিকার

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, ফল ঘোষণা কিছুক্ষণ পর

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ চলে। এখন ভোটের ফলাফল ঘোষণা করার প্রস্তুতি চলছে।নির্বাচনি কর্তা এ এমএম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যে ভোটের ফল ঘোষণা করবেন।রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরদিনই নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। ফল ঘোষণার পরই দেশের নতুন রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, ফল ঘোষণা কিছুক্ষণ পর

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে এ বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোট গ্রহণ চলবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।ডেপুটি স্পিকার কেন শপথ পড়াবেননতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। পরে সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে মতামত দেয় মন্ত্রণালয়।আইন মন্ত্রণালয়ের মতে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ কারণে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্যত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্য রয়েছেন।চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় আসনটি বর্তমানে শূন্য রয়েছে।সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ করা হচ্ছে।শুক্রবার বঙ্গভবনে শপথভোট গ্রহণ শেষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হবে। শপথ অনুষ্ঠানের সার্বিক আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালেদেশে সর্বশেষ রাষ্ট্রপতি পদে সংসদে ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন।আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, আজ ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ বীরবিক্রম।সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দেশের ২৩তম রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন। স্পিকারের দায়িত্বে থাকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।শপথের পরপরই রেওয়াজ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নতুন রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।ভোটের প্রস্তুতি সম্পন্ননির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বুধবার সাংবাদিকদের জানান, ভোটের সময় কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না।ভোট দেওয়ার সময় কোনো তাৎক্ষণিক সমস্যা দেখা দিলে চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপের সহযোগিতা নেওয়ার জন্য সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরানির্বাচনের দিন সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিজ নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বরসংবলিত ব্যালট পেপার সংগ্রহ করবেন ভোটাররা।ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে। কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে সেটি ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচন কর্মকর্তার কাছে উপস্থাপন করতে হবে। এরপর নির্বাচন কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।বিকেল ৫টায় ভোট গণনাবিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেন, ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।সিইসি বলেন, ১৯৯১ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে এ ধরনের ভোট গ্রহণ হচ্ছে।

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, আজ ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ চিকিৎসক সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরাও অংশ নেন।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান