বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক রূপান্তর এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সোমবার জাতীয়
সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে
এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্পিকার
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের
জনগণ ঐতিহাসিকভাবে গণতন্ত্রকামী। গণতন্ত্র ও জনগণের অধিকার
প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ
বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে।
তিনি বলেন,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অধিকার
আদায় ও সুশাসন প্রতিষ্ঠার
লক্ষ্যে বাংলাদেশের মানুষ আত্মত্যাগ করেছে। দেশের মানুষ কখনো কোনো স্বৈরাচারী
শাসনকে মেনে নেয়নি বা
সমর্থন করেনি বলেও উল্লেখ করেন
তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের
ইতিহাসের অন্যতম অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন
হিসেবে উল্লেখ করেন স্পিকার। তাঁর
ভাষ্য, বর্তমানে জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক
আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দায়িত্ব পালন করছে।
আইপিইউ মহাসচিব
মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশংসা করেন। তিনি বলেন, গণতন্ত্র
পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
তিনি আরও
বলেন, প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা নিশ্চিত
করা সম্ভব। শক্তিশালী ও কার্যকর সংসদীয়
ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব বলেও
তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জাতিসংঘের
বিভিন্ন অঙ্গসংগঠন ও সাধারণ পরিষদে
বাংলাদেশের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক
আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা–সংক্রান্ত বিরোধের সফল নিষ্পত্তি এবং
সংসদীয় কূটনীতির গুরুত্ব নিয়ে উভয় পক্ষ
মতবিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।