যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জনের বেশি। আহতদের মধ্যে সাত শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা।
বুধবার বিকেল
৪টা
১
মিনিটে
ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকার
১৩২১
ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবন
ধসের
খবর
পেয়ে
জরুরি
সেবা
নম্বর
৯১১-এ ফোন করা
হয়।
নিউইয়র্কের মেয়র
মামদানির তথ্য
অনুযায়ী, খবর
পাওয়ার
এক
মিনিটের মধ্যেই
ঘটনাস্থলে পৌঁছে
উদ্ধারকাজ শুরু
করেন
ফায়ার
সার্ভিসের সদস্যরা।
নিউইয়র্ক সিটির
ফায়ার
ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিনিয়ো জানিয়েছেন, দুর্ঘটনায় মোট
১৯
জন
হতাহত
হয়েছেন। তাঁদের
মধ্যে
দুজন
মারা
গেছেন।
আহতদের
চারজনের অবস্থা
আশঙ্কাজনক এবং
১২
জনের
অবস্থা
স্থিতিশীল। উদ্ধার
অভিযানে অংশ
নিতে
গিয়ে
একজন
ফায়ার
সার্ভিসকর্মীও সামান্য আহত
হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সংবাদ
সম্মেলনে মেয়র
মামদানি বলেন,
‘দুঃখ
ভারাক্রান্ত হৃদয়ে
জানাচ্ছি, এ
পর্যন্ত অন্তত
দুজন
নিউইয়র্কবাসী প্রাণ
হারিয়েছেন।’
তবে নিহত
ব্যক্তিদের পরিচয়
প্রকাশ
করা
হয়নি।
আহত
শিশুদের বয়স
এবং
নিহত
দুজনের
মধ্যে
কোনো
শিশু
রয়েছে
কি
না,
সে
বিষয়েও
কর্মকর্তারা নিশ্চিত করে
কিছু
জানাননি।
উদ্ধার অভিযানে ২৫০
কর্মী,
ব্যবহার হচ্ছে
প্রশিক্ষিত কুকুর
ঘটনাস্থলে ফায়ার
সার্ভিস ও
জরুরি
চিকিৎসাসেবার ২৫০
জনের
বেশি
কর্মী
উদ্ধার
অভিযানে অংশ
নিচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে
কেউ
আটকে
আছেন
কি
না,
তা
খুঁজে
দেখতে
বিশেষ
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর
ব্যবহার করছে
ফায়ার
সার্ভিস ও
পুলিশ।
এফডিএনওয়াইয়ের প্রধান
কর্মকর্তা জন
এসপোসিতো জানিয়েছেন, ভবনটির
আরও
অংশ
ধসে
পড়ার
আশঙ্কা
রয়েছে।
ফলে
উদ্ধার
অভিযান
অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে
উঠেছে।
তিনি বলেন,
‘পরিস্থিতি খুবই
অস্থিতিশীল। পাশের
ভবনটির
যে
অংশ
এখনো
দাঁড়িয়ে আছে,
সেটিও
সব
সময়
বিপদের
কারণ
হয়ে
রয়েছে।
আমাদের
প্রধান
উদ্বেগ,
ভবনটির
আরও
অংশ
ধসে
পড়তে
পারে।’
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপে সম্ভাব্য আটকে
পড়া
ব্যক্তিদের খুঁজতে
উদ্ধার
অভিযান
কয়েক
দিন
পর্যন্ত চলতে
পারে।
পরিস্থিতি বিবেচনায় প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে
নেওয়া
হচ্ছে।
ফায়ার সার্ভিসের কমিশনার লিলিয়ান বনসিনিয়ো বলেন,
প্রতিটি পদক্ষেপ পরিকল্পিতভাবে নেওয়া
হচ্ছে।
উদ্ধার
হওয়া
ব্যক্তিদের নিরাপত্তা এবং
উদ্ধারকর্মীদের সুরক্ষার জন্যও
এটি
গুরুত্বপূর্ণ।
পাশের নির্মাণস্থলে চলছিল
খননকাজ
ভবন ধসের
কারণ
অনুসন্ধানে প্রাথমিকভাবে পাশের
নির্মাণস্থলের বিষয়টি
সামনে
এসেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধসে
পড়া
ভবনটি
পাশের
একটি
নির্মাণাধীন স্থাপনার ওপর
গিয়ে
পড়ে।
ভবন
ধসের
সময়
সেখানে
মাটি
খননের
কাজ
চলছিল।
নিউইয়র্ক সিটির
ভবন
নির্মাণ বিভাগের কমিশনার আহমেদ
তিগানি
বলেন,
পাশের
নির্মাণস্থলে তিনতলা
ভবন
নির্মাণের অনুমোদিত নকশা
ছিল।
তবে
সেখানে
নয়তলা
ভবন
নির্মাণের একটি
পরিকল্পনা তখনো
অনুমোদনের অপেক্ষায় ছিল।
দুর্ঘটনার পর
ভবন
নির্মাণ বিভাগের পরিদর্শকেরা ঘটনাস্থলে গিয়ে
উদ্ধারকাজে সহায়তা
করছেন।
একই
সঙ্গে
আশপাশের ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা পরীক্ষা করা
হচ্ছে।
সড়ক বন্ধ,
বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে
চলার
নির্দেশ
ভবন ধসের
কারণে
ওই
এলাকায়
যান
চলাচলে
বিঘ্ন
সৃষ্টি
হয়েছে।
নিউইয়র্ক পুলিশ
বিভাগ
জানিয়েছে, উদ্ধার
অভিযান
নির্বিঘ্ন রাখতে
ক্ল্যারেন্ডন রোড
থেকে
বেডফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ বন্ধ
রাখা
হয়েছে।
মেয়র মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া
বার্তায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে
চলার
অনুরোধ
জানিয়েছেন। তিনি
বলেন,
উদ্ধারকর্মীরা দ্রুত
ঘটনাস্থল নিরাপদ
করা
এবং
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ
করছেন।
নিশ্চিত তথ্য
পাওয়া
মাত্রই
তা
জানানো
হবে।
নিউইয়র্ক সিটির
পাবলিক
অ্যাডভোকেট জুমানি
ডি
উইলিয়ামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে
জানিয়েছেন, ফ্ল্যাটবুশের বেডফোর্ড অ্যাভিনিউয়ে ভবন
ধসের
ঘটনা
তাঁরা
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
ধ্বংসস্তূপের নিচে
আটকে
পড়া
ব্যক্তিদের পাশাপাশি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিয়েও
উদ্বেগ
প্রকাশ
করেছেন
তিনি।
নিউইয়র্কের গভর্নর
ক্যাথি
হোকুল
এক্সে
দেওয়া
এক
বার্তায় জানিয়েছেন, ভবন
ধসের
কারণ
অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁর
কার্যালয় পূর্ণ
সহযোগিতার প্রস্তাব দিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে
থাকার
আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় নগরীর জরুরি ব্যবস্থাপনা বিভাগ একটি অস্থায়ী সহায়তা কেন্দ্র চালু করেছে। সেখানে রেডক্রসের কর্মীরাও সহায়তা দিচ্ছেন।