তুরস্ক সফরে গিয়ে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদে (ব্লু মস্ক) জুমার নামাজ আদায় করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। নামাজ শেষে মসজিদের ভেতরে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ
নিতে তুরস্কে যান সাদিক খান।
সফরের অংশ হিসেবে শুক্রবার
ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্কে গিয়ে
জুমার নামাজ আদায় করেন তিনি।
নামাজের
পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে সাদিক
খান লেখেন, ‘ইস্তাম্বুলের সুন্দর ব্লু মস্ক থেকে
জুম্মা মোবারক।’ এর মাধ্যমে অনুসারীদের
পবিত্র শুক্রবারের শুভেচ্ছা জানান তিনি। তাঁর এই পোস্ট
ইস্তাম্বুল সফরের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর একটি হয়ে ওঠে।
এর
আগে ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়ায় নামাজ
আদায়ের আগ্রহ প্রকাশ করেছিলেন সাদিক খান।
এদিকে ইস্তাম্বুলের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার পরিদর্শনের সময়ও তাঁর সঙ্গে ছিলেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী কোশকুন ইলমাজ এবং ফাতিহ জেলার মেয়র মেহমেত এরগুন তুরান।