ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

সৌদি আরবে বিধিনিষেধ, ঢাকার ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

সৌদি আরবে বিধিনিষেধ, ঢাকার ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
ছবি: সংগ্রহ

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতেও। এ কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৯২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১৫টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সংস্থাটির ৫৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৮টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সূচিতে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইটের নির্ধারিত সূচি ও চলাচলে এই বিঘ্ন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ওপর।

ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীকে তাঁদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

বিষয় : সৌদি আরব হজ ও ওমরাহ যাত্রী ভোগান্তি শাহজালাল বিমানবন্দর

দৈনিক নবকাল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবে বিধিনিষেধ, ঢাকার ১৯২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতেও। এ কারণে ঢাকা থেকে পরিচালিত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৯২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ১১৫টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইট বাতিলের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সংস্থাটির ৫৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৮টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের সূচিতে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইটের নির্ধারিত সূচি ও চলাচলে এই বিঘ্ন তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ওপর।

ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রীকে তাঁদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারাসহ নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x