দেশের গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেছেন, তথ্য কমিশন সরকার কিংবা জনগণ কোনো পক্ষের হয়ে কাজ করবে না। কমিশনের মূল লক্ষ্য হবে নিরপেক্ষভাবে তথ্য অধিকার নিশ্চিত করা।
বৃহস্পতিবার
সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন
কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা
নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা
বলেন।
প্রধান
তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি এবং সংবাদ সংগ্রহের
মধ্য দিয়ে তথ্য কমিশনের
আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও নিরপেক্ষ পথচলার
প্রথম পদক্ষেপ শুরু হলো। সাংবাদিকদের
জন্য কমিশনের দরজা সব সময়
খোলা থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় তথ্য কমিশনকে কাঙ্ক্ষিত
অবস্থানে নেওয়া সম্ভব হবে বলে তিনি
আশা প্রকাশ করেন।
৯১৭
অভিযোগের শুনানি শুরু ১৬ নভেম্বর
তথ্য
কমিশনের দীর্ঘদিনের জমে থাকা কাজের
চাপ তুলে ধরে অধ্যাপক
নাহরিন ইসলাম খান বলেন, গত
দুই বছরে জমে থাকা
৯১৭টি অভিযোগের মধ্যে প্রথম পর্যায়ে ৯৫টি অভিযোগের শুনানি
আগামী ১৬ নভেম্বর থেকে
কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন
কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে ২০০টির
বেশি নতুন অভিযোগ জমা
পড়েছে।
তিনি
জানান, ১৫ তলাবিশিষ্ট কমিশন
ভবনে অনুমোদিত জনবল ৭৬ জন
হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২
জন কর্মকর্তা-কর্মচারী। সীমিত জনবল নিয়ে তাঁদের
কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
১০০
দিনের কর্মপরিকল্পনায় তথ্যমেলা
তথ্য
অধিকার আইন সম্পর্কে সাধারণ
মানুষের সচেতনতা বাড়াতে ১০০ দিনের কর্মপরিকল্পনায়
বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান
তথ্য কমিশনার।
তিনি
বলেন, চলতি নভেম্বরের শেষ
সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। পর্যায়ক্রমে
দেশের স্কুল ও কলেজগুলোতেও এ
কার্যক্রম চালু করা হবে।
এ
ছাড়া সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের
আওতায় আনা হবে। সরকারি
অর্থায়ন ও বিদেশি অনুদানে
পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে
তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে দেশের
সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো
হয়েছে।
গত
১৭ বছরে তথ্য কমিশন
উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে
পারেনি বলে মন্তব্য করেন
অধ্যাপক নাহরিন ইসলাম খান। এই পরিস্থিতি
থেকে বেরিয়ে আসতে সাংবাদিকদের গঠনমূলক
সমালোচনা ও সহযোগিতা কামনা
করেন তিনি।
তথ্য
অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা
গুরুত্বপূর্ণ
প্রেস
ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস.
এ. এম. মাহফুজুর রহমান
বলেন, তথ্য অধিকার আইন
ও তথ্য কমিশন মানুষের
তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ
পরিবর্তন আনতে পারে। এ
ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বড় অংশীদার। স্বচ্ছতা
ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন ও
গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।
তিনি
বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির
বিস্তারের সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য
ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
এসব ঝুঁকি মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ ও
প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে
গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্য
কমিশনার খান মোহাম্মদ আবুল
হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য
কমিশনের কার্যক্রম না থাকায় এখানে
বিপুলসংখ্যক কাজ জমে গেছে।
এ সংকট কাটিয়ে উঠতে
১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু
করেছে নতুন কমিশন।
তথ্য
অধিকার আইন সম্পর্কে সাধারণ
মানুষের অজ্ঞতা দূর করা এবং
এ বিষয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা
রাখার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।