মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার সময় থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে হাবিবুর রহমান হাবিব ওরফে ‘কালা পাঁঠা হাবিবের’ বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব ও আশ্রয়-প্রশ্রয় কাজে লাগিয়ে চাঁদাবাজি, পর্যটকদের ছিনতাই এবং অবৈধ বালু উত্তোলনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে তাকে।
গত
১০ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গলের রাধানগরে বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা
ঘটে। এতে হাসিব আল
ইসলামের বাঁ হাতের বেশ
কিছু অংশ কেটে যায়।
এ ঘটনায় হাবিবসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনের
বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
স্থানীয়
সূত্রে জানা যায়, হাবিবের
পৈতৃক বাড়ি কুমিল্লায় হলেও
দীর্ঘদিন ধরে তিনি শ্রীমঙ্গলের
রাজানগর এলাকায় বসবাস করছেন। ২০১৬ সালে শ্রীমঙ্গল
সরকারি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তার
বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত ও বিভিন্ন ধরনের
বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ
ওঠে।
অভিযোগ
রয়েছে, সাবেক সংসদ সদস্য আবদুস
শহীদের ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত টুনু চৌধুরী এবং
তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদ আহমেদের আশ্রয়-প্রশ্রয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন হাবিব।
২০১৬ থেকে ২০১৯ সাল
পর্যন্ত তিনি কলেজ ছাত্রলীগের
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
চাঁদাবাজি ও বালু উত্তোলনের অভিযোগ
ছাত্রলীগের
পদ পাওয়ার পর রাধানগর এলাকার
বিভিন্ন রিসোর্ট ও গেস্টহাউস থেকে
নিয়মিত চাঁদা আদায়, পর্যটকদের ছিনতাই এবং স্থানীয় ছড়া
থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট
নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে হাবিবের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের সময়
রাজনৈতিক প্রভাব কাজে লাগাতেন তিনি।
কোনো আইনি জটিলতায় পড়লে
প্রয়াত টুনু চৌধুরী তাকে
সুরক্ষা দিতেন বলেও অভিযোগ রয়েছে।
এ
ছাড়া স্ত্রী নির্যাতন ও পর্নোগ্রাফি-সংক্রান্ত
মামলায় এক মাসের বেশি
সময় কারাভোগ করেছেন হাবিব। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের
আরও অভিযোগ, ৫ আগস্টের পর
থেকে মাদক ব্যবসায় জড়িয়ে
পড়ার পাশাপাশি প্রকাশ্যে চাপাতি ও চাইনিজ কুড়াল
নিয়ে এলাকায় মহড়া দিতেন তিনি।
এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
সমন্বয়ক হাসিবের ওপর
চাপাতি হামলা
সর্বশেষ
গত ১০ নভেম্বর মঙ্গলবার
দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগরে
বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর
চাপাতি নিয়ে হামলা হয়।
হামলায় তার বাঁ হাতের
বেশ কিছু অংশ কেটে
যায়। এ ঘটনায় হাবিবকে
প্রধান আসামি করে এবং আরও
১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে
আসামি করে শ্রীমঙ্গল থানায়
মামলা করা হয়েছে।
সহকারী
পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আসামি
হাবিবকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায়
আনা হবে।
বিক্ষোভ, বিচার
দাবি
হাসিব
আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে
মঙ্গলবার সন্ধ্যায় শ্রীমঙ্গল চৌমুহনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
স্থানীয় সচেতন মহলের দাবি, অতীতে সংঘটিত অপরাধগুলোর যথাযথ তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা হাবিবের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।