মালাবির বিপক্ষে জোড়া গোল করে জাতীয় দলের হয়ে ৭০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মোহামেদ সালাহ। ভেঙেছেন ৬৮ গোলের দীর্ঘদিনের রেকর্ড।
মিসরের
ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন
মোহামেদ সালাহ। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ
গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন লিভারপুলের
সাবেক এই তারকা। মালাবির
বিপক্ষে জোড়া গোল করে
ছাড়িয়ে গেছেন এত দিন রেকর্ডটির
মালিক সাবেক অধিনায়ক ও কোচ হোসাম
হাসানকে।
শনিবার
কায়রোয় আফ্রিকান কাপ অব নেশনসের
বাছাইপর্বের ম্যাচে মালাবিকে ৫-০ গোলে
হারিয়েছে মিসর। দলের বড় জয়ে
শেষ দিকে জোড়া গোল
করেন সালাহ। এতে জাতীয় দলের
হয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে
৭০-এ।
ম্যাচের
৮৪ মিনিটে দূরের পোস্টে হেডে গোল করে
হোসাম হাসানের ৬৮ গোলের রেকর্ড
ছাড়িয়ে যান সালাহ। এরপর
যোগ করা সময়ের পঞ্চম
মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয়
গোলটি করেন তিনি।
এর
আগে মিসরের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছিল হোসাম হাসানের
দখলে। জাতীয় দলের হয়ে তাঁর
গোলসংখ্যা ৬৮। গত সপ্তাহেই
মিসরের কোচের দায়িত্ব হারিয়েছেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব
নেওয়া আলি মাহেরের অধীনে
প্রথম ম্যাচেই বড় জয় পেল
মিসর।
২৩ বছর পর বিরল কীর্তি মিসরের
সালাহর
রেকর্ড গড়ার রাতটি মিসরের
জন্য আরও একটি কারণে
স্মরণীয় হয়ে থাকবে। টানা
দুই আফ্রিকান বাছাইপর্বের ম্যাচে পাঁচ বা তার
বেশি গোল করার ২৩
বছরের পুরোনো কীর্তির পুনরাবৃত্তি করেছে দলটি।
এর
আগে ২০০৩ সালের জুনে
একই কীর্তি গড়েছিল মিসর। ওই মাসের ৮
তারিখে মরিশাসকে ৭-০ গোলে
হারানোর পর ২০ জুন
মাদাগাস্কারকে ৬-০ গোলে
পরাজিত করেছিল তারা।
মালাবির
বিপক্ষে ম্যাচে অবশ্য সালাহর আগেই গোলের দেখা
পায় স্বাগতিকেরা। প্রথমার্ধে নাসের মাহের, ওমর মারমুশ ও
মোহামেদ হানির গোলে ৩-০
ব্যবধানে এগিয়ে যায় মিসর। বিরতির
পর শেষ দিকে সালাহর
জোড়া গোলে ব্যবধান আরও
বাড়ে।
এই জয়ে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে মিসর।