ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭

ছবি: সংগ্রহ

ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২১ জানুয়ারি, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি দেশের ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, তৃতীয় ধাপের ভোট হবে ২০২৭ সালের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটের সময়সূচি

দৈনিক নবকাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২১ জানুয়ারি, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি দেশের ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, তৃতীয় ধাপের ভোট হবে ২০২৭ সালের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x