ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। শেষ ধাপের ভোট হবে ২৭ মে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৪তম সভায় নির্বাচনের ধাপ ও সময়সূচি নির্ধারণের এ সিদ্ধান্ত জানানো হয়।ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে ১১৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে ভোট হবে।এ ছাড়া চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে এভাবে- প্রথম ধাপ: ২১ জানুয়ারি, ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন। দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি, ১১৯ উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন। তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল, ১১৮ উপজেলার ১ হাজার ২টি ইউনিয়ন। চতুর্থ ধাপ: ১৩ মে, ৯৩ উপজেলার ৭৯৩টি ইউনিয়ন। পঞ্চম ধাপ: ২৭ মে, ৩৭ উপজেলার ৩৫৬টি ইউনিয়ন। ইসির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পাঁচ ধাপে দেশের মোট ৪৯০টি উপজেলার ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭

ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ২১ জানুয়ারি, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি দেশের ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।নির্ধারিত সূচি অনুযায়ী, তৃতীয় ধাপের ভোট হবে ২০২৭ সালের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এর আগে সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়।বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি ২০২৭