ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল আহসান

ছবি: সংগ্রহ

মানুষের জীবন-মৃত্যু নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান খেলা করেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মাধ্যমে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনাগুলো শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না, এসব ঘটনা সরাসরি মানুষের জীবনের ওপর আঘাত হেনেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছিলেন জিয়াউল আহসান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাষ্ট্রের অস্ত্র ও ক্ষমতা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। তাই এ বিচার শুধু বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের দাবি নয়, বরং সমগ্র মানবতার পক্ষ থেকে জবাবদিহি নিশ্চিত করার বিষয়।

তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হবে।

বিষয় : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল আহসান অ্যাটর্নি জেনারেল গুম ও খুন

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করেছিলেন জিয়াউল আহসান

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

মানুষের জীবন-মৃত্যু নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান খেলা করেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কারও জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। ন্যায়বিচারের মাধ্যমে জিয়াউল আহসানের মতো অপরাধীদের জন্য কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনাগুলো শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত ছিল না, এসব ঘটনা সরাসরি মানুষের জীবনের ওপর আঘাত হেনেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছিলেন জিয়াউল আহসান।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাষ্ট্রের অস্ত্র ও ক্ষমতা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। তাই এ বিচার শুধু বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের দাবি নয়, বরং সমগ্র মানবতার পক্ষ থেকে জবাবদিহি নিশ্চিত করার বিষয়।

তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের জন্য একটি শক্ত বার্তা দেওয়া সম্ভব হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x