দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন। একই সঙ্গে পত্রিকাটির স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি।
শুভেচ্ছাবার্তায়
সাদ্দাম হোসেন বলেন, ‘মুক্তিচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান নিয়ে দৈনিক রূপালী
বাংলাদেশ দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। জুলাই
বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের
প্রত্যয়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যম
প্রতিষ্ঠায় পত্রিকাটির প্রচেষ্টা দেশের জন্য মাইলফলক হয়ে
থাকবে বলে তিনি আশা
প্রকাশ করেন।
শিবির
সভাপতি বলেন, গণমাধ্যম সব সময় মানুষের
বিবেকের কথা বলে। জাতির
জাগ্রত বিবেক হিসেবে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দৈনিক রূপালী বাংলাদেশও সেই দায়িত্ব পালনের
মধ্য দিয়ে দেশের মানুষের
দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন
ঘটাবে বলে তাঁর বিশ্বাস।
তিনি
আরও বলেন, হলুদ সাংবাদিকতার ভিড়ে
দেশের সমস্যা, সম্ভাবনা এবং সামনের দিকে
এগিয়ে যাওয়ার পথ তুলে ধরতে
সাংবাদিকতার মৌলিক নীতি অনুসরণ করা
জরুরি। এ ক্ষেত্রে সত্য
ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক রূপালী বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা
করেন।
পত্রিকাটির
আগামী দিনের পথচলা আরও সুন্দর, সুদূরপ্রসারী
ও মসৃণ হোক—এমন
প্রত্যাশা ব্যক্ত করেন সাদ্দাম হোসেন।
একই সঙ্গে আগামী দিনে দেশ ও
জাতির কল্যাণে আরও ভালো কিছু
উপহার দিতে পত্রিকাটির সংশ্লিষ্ট
ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
শুভেচ্ছাবার্তার শেষাংশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিবির সভাপতি।