ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনার হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি: রিজভী

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

শেখ হাসিনার হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি: রিজভী
ছবি: সংগ্রহ

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশ ছাড়ার পরও তাঁর আচরণের পরিবর্তন হয়নি। ক্ষমতায় থাকার সময় গত ১৭ বছর যে নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই রয়েছেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তুলে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য।

রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যাকারীদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।

বিষয় : বিএনপি শেখ হাসিনা রুহুল কবির রিজভী জাতীয় প্রেসক্লাব রুহুল কবির রিজভী

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x