ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য জেলখানা ও ফাঁসির মঞ্চ প্রস্তুত: সোহেল

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য জেলখানা ও ফাঁসির মঞ্চ প্রস্তুত: সোহেল
ছবি: সংগ্রহ

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য দুটি জায়গা প্রস্তুত রয়েছে জেলখানা ও ফাঁসির মঞ্চ। এর বাইরে তাঁর জন্য আর কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) আয়োজনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এ সভার আয়োজন করা হয়।

হাবিব উন নবী খান সোহেল বলেন, দুই-চারটি বাড়ি ও কিছু গাড়িতে আগুন দিয়ে কিংবা রামদা হাতে নিয়ে রাস্তায় মিছিল করে বর্তমান সরকারকে ভয় দেখানো যাবে না। এই সরকার ডামি বা নিশিরাতের নির্বাচনের সরকার নয়; জনগণের ভোটে নির্বাচিত সরকার।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, তাঁরা চান শেখ হাসিনা দেশে ফিরুন। তিনি দেশে এলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বলেন, ‘আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।’

সোহেল মোল্লা হত্যার প্রসঙ্গ

বক্তব্যে সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, সোহেল মোল্লাকে হত্যা করা হয়েছে। রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর তাঁরা চেয়ে চেয়ে দেখবেন, এমনটা হতে পারে না।

আওয়ামী লীগের কর্মসূচি পালনের স্থান নিয়েও মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে রয়েছে, সেই দেশেই পালন করতে হবে; অন্য কোথাও নয়।

বিষয় : বিএনপি শেখ হাসিনা আওয়ামী লীগ হাবিব উন নবী খান সোহেল

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য জেলখানা ও ফাঁসির মঞ্চ প্রস্তুত: সোহেল

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর জন্য দুটি জায়গা প্রস্তুত রয়েছে জেলখানা ও ফাঁসির মঞ্চ। এর বাইরে তাঁর জন্য আর কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) আয়োজনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এ সভার আয়োজন করা হয়।

হাবিব উন নবী খান সোহেল বলেন, দুই-চারটি বাড়ি ও কিছু গাড়িতে আগুন দিয়ে কিংবা রামদা হাতে নিয়ে রাস্তায় মিছিল করে বর্তমান সরকারকে ভয় দেখানো যাবে না। এই সরকার ডামি বা নিশিরাতের নির্বাচনের সরকার নয়; জনগণের ভোটে নির্বাচিত সরকার।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, তাঁরা চান শেখ হাসিনা দেশে ফিরুন। তিনি দেশে এলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি বলেন, ‘আপা আসবেন, আমরা অপেক্ষায় আছি।’

সোহেল মোল্লা হত্যার প্রসঙ্গ

বক্তব্যে সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, সোহেল মোল্লাকে হত্যা করা হয়েছে। রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে, আর তাঁরা চেয়ে চেয়ে দেখবেন, এমনটা হতে পারে না।

আওয়ামী লীগের কর্মসূচি পালনের স্থান নিয়েও মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে রয়েছে, সেই দেশেই পালন করতে হবে; অন্য কোথাও নয়।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x