ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের নেতারা। এ সময় ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, খতমে নবুওয়াতের সুরক্ষা এবং জাতীয় সংসদে এ-সংক্রান্ত দাবি উত্থাপনের বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার
বেলা ১১টায় সংসদ সদস্যের কার্যালয়ে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন তেজগাঁও ইমাম-খতিব উলামা পরিষদের
সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী।
সভায়
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের
প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উলামা পরিষদের সহসভাপতি মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা লিয়াকত
আলী, জামায়াতের শিল্পাঞ্চল থানা আমির কলিম
উল্লাহ এবং ২৪ নম্বর
ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন।
এ
ছাড়া পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মাওলানা রুকনুদ্দীন, মাওলানা আবুল খায়ের ফোরকানী,
মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা মুহাম্মাদ মুরশিদ আলম, মাওলানা ফজলুর
রহমান, মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা মাসউদুর
রহমানসহ স্থানীয় আলেম-উলামা ও
নেতারা সভায় অংশ নেন।
মতবিনিময়
সভায় গত ১৭ অক্টোবর
শিল্পাঞ্চলে একটি মাহফিলে সংসদ
সদস্য সাইফুল আলম খান মিলনের
সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত
আচরণের বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনার
জন্য উপস্থিত নেতারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
পাশাপাশি
দেশের ধর্মীয় ও সামাজিক বিভিন্ন
বিষয় নিয়ে আলোচনা করেন
তাঁরা। এ সময় সংসদে
খতমে নবুওয়াতের সুরক্ষায় বিল উত্থাপন, ইসলামের
মৌলিক আকিদা-বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধ
সংরক্ষণসহ কয়েকটি দাবি ও প্রস্তাব
সংসদ সদস্যের কাছে তুলে ধরেন
উলামা পরিষদের নেতারা।
তাঁরা
এসব দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জাতীয় সংসদে
কার্যকর ভূমিকা রাখার জন্য সাইফুল আলম
খান মিলনের প্রতি আহ্বান জানান।
জবাবে সংসদ সদস্য জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জাতীয় সংসদে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।