ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়ির ফটকে আগুন দেওয়ার চেষ্টা

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়ির ফটকে আগুন দেওয়ার চেষ্টা
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: সংগ্রহ

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ির ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির ফটকের সামনে আগুন দেওয়ার চেষ্টা করলেও ভেতরে প্রবেশ করতে পারেনি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁদের কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে বাড়ির ফটকের সামনে সামান্য আগুন দেওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন দ্রুত বিষয়টি বুঝতে পারায় তারা বাড়ির ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশের মুখপাত্র।

এদিকে, রাজশাহীতে গত রাতে আরও কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে। নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে আগুন ও লাল নিশান টাঙানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ছাড়া দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

বিষয় : শাহরিয়ার আলম রাজশাহীতে অগ্নিসংযোগ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘায় নাশকতার চেষ্টা

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়ির ফটকে আগুন দেওয়ার চেষ্টা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ির ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির ফটকের সামনে আগুন দেওয়ার চেষ্টা করলেও ভেতরে প্রবেশ করতে পারেনি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁদের কথা হয়েছে। ওসি জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে বাড়ির ফটকের সামনে সামান্য আগুন দেওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন দ্রুত বিষয়টি বুঝতে পারায় তারা বাড়ির ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশের মুখপাত্র।

এদিকে, রাজশাহীতে গত রাতে আরও কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছে। নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রেললাইনে আগুন ও লাল নিশান টাঙানো, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এ ছাড়া দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x