ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে, শিবিরে আনন্দ-উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

আইসিজের ঐতিহাসিক রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশের শরণার্থীশিবিরে উচ্ছ্বাস প্রকাশ করেন রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদালতের এ রায়ের পর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে আনন্দ-উল্লাস দেখা গেছে। খবর বিবিসির।

রায়ের খবর প্রচারিত হওয়ার সময় শিবিরে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা ছোট পর্দায় আদালতের কার্যক্রম দেখছিলেন। মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আদালতের সিদ্ধান্ত আসার পর উপস্থিত পুরুষেরা উচ্ছ্বাসে দাঁড়িয়ে পড়েন। অনেকে আনন্দে লাফিয়ে ওঠেন।

দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের কাছে আইসিজের এ রায়কে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা রোহিঙ্গা শরণার্থী গণহত্যার বিচার

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে, শিবিরে আনন্দ-উল্লাস

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদালতের এ রায়ের পর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে আনন্দ-উল্লাস দেখা গেছে। খবর বিবিসির।

রায়ের খবর প্রচারিত হওয়ার সময় শিবিরে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা ছোট পর্দায় আদালতের কার্যক্রম দেখছিলেন। মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আদালতের সিদ্ধান্ত আসার পর উপস্থিত পুরুষেরা উচ্ছ্বাসে দাঁড়িয়ে পড়েন। অনেকে আনন্দে লাফিয়ে ওঠেন।

দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের কাছে আইসিজের এ রায়কে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x