ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
শেখ হাসিনার রায় কার্যকরসহ তিন দাবিতে ডিসেম্বরজুড়ে এনসিপির বিক্ষোভ

শেখ হাসিনার রায় কার্যকরসহ তিন দাবিতে ডিসেম্বরজুড়ে এনসিপির বিক্ষোভ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি নভেম্বর মাস থেকে শুরু করে পুরো ডিসেম্বরজুড়ে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিও অব্যাহত থাকবে।আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করে এনসিপির সদস্যসচিব বলেন, প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রেখে বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসে জড়িত, তারা যেন বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে এনসিপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় থাকবে।দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে আগামী দুই মাস দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে।

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে, শিবিরে আনন্দ-উল্লাস

প্রায় এক দশক আগে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।আদালতের এ রায়ের পর বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতে আনন্দ-উল্লাস দেখা গেছে। খবর বিবিসির।রায়ের খবর প্রচারিত হওয়ার সময় শিবিরে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা ছোট পর্দায় আদালতের কার্যক্রম দেখছিলেন। মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে আদালতের সিদ্ধান্ত আসার পর উপস্থিত পুরুষেরা উচ্ছ্বাসে দাঁড়িয়ে পড়েন। অনেকে আনন্দে লাফিয়ে ওঠেন।দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের কাছে আইসিজের এ রায়কে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে, শিবিরে আনন্দ-উল্লাস