ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শেখ হাসিনার রায় কার্যকরসহ তিন দাবিতে ডিসেম্বরজুড়ে এনসিপির বিক্ষোভ

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

শেখ হাসিনার রায় কার্যকরসহ তিন দাবিতে ডিসেম্বরজুড়ে এনসিপির বিক্ষোভ
ছবি: সংগ্রহ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি নভেম্বর মাস থেকে শুরু করে পুরো ডিসেম্বরজুড়ে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিও অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করে এনসিপির সদস্যসচিব বলেন, প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রেখে বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসে জড়িত, তারা যেন বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে এনসিপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় থাকবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে আগামী দুই মাস দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে।

বিষয় : এনসিপি শেখ হাসিনা জাতীয় নাগরিক পার্টি গণহত্যার বিচার আখতার হোসেন গণহত্যার বিচার

দৈনিক নবকাল

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার রায় কার্যকরসহ তিন দাবিতে ডিসেম্বরজুড়ে এনসিপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, গণহত্যাকারীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলতি নভেম্বর মাস থেকে শুরু করে পুরো ডিসেম্বরজুড়ে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন দিবস উপলক্ষে ঘোষিত কর্মসূচিও অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করে এনসিপির সদস্যসচিব বলেন, প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রেখে বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সন্ত্রাসে জড়িত, তারা যেন বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, সে লক্ষ্যে এনসিপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় থাকবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে আগামী দুই মাস দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x