ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হবে তুলনামূলক বেশি।

মঙ্গলবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।

গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন এমন জনগোষ্ঠীর জনসংখ্যাগত পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে।

পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়। বিশ্বজুড়ে ধর্মীয় পরিচয়ের পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

তবে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পূর্বাভাসকে ভবিষ্যতের নিশ্চিত চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। আর্থসামাজিক পরিস্থিতি, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে মানুষের ধর্মীয় পরিচয় ও জনসংখ্যার হিসাব পরিবর্তিত হতে পারে।

জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে মুসলিমরা

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। এ কারণে মুসলিম জনগোষ্ঠী দ্রুততম হারে বেড়ে চলেছে।

গবেষণার তথ্য অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনগোষ্ঠীতে বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।

ধর্মান্তরের প্রভাব বেশি পড়তে পারে খ্রিষ্টধর্মে

ধর্ম পরিবর্তনের কারণে মুসলিমদের তুলনায় খ্রিষ্টান জনগোষ্ঠীর জনসংখ্যায় বেশি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম গ্রহণকারী ও ইসলাম ত্যাগকারীদের সংখ্যার ব্যবধানের কারণে মুসলিম জনগোষ্ঠীর নিট জনসংখ্যা প্রায় ৮০ লাখ কমতে পারে। অন্যদিকে খ্রিষ্টধর্মের ক্ষেত্রে এ ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ।

খ্রিষ্টধর্ম ত্যাগকারীদের একটি অংশ পরবর্তী সময়ে কোনো ধর্মের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন না। তাঁদের মধ্যে নাস্তিক ও অজ্ঞেয়বাদীরাও থাকতে পারেন।

তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ নয় বলে জানিয়েছে পিউ রিসার্চ। বরং ইসলাম থেকে খ্রিষ্টধর্ম গ্রহণকারীর সংখ্যা খ্রিষ্টধর্ম থেকে ইসলাম গ্রহণকারীর চেয়ে সামান্য বেশি হতে পারে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বাড়বে জনসংখ্যা

গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।

২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলমানদের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যেতে পারে।

২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন। বিশ্বে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৭৪ শতাংশ ঘটবে এসব দেশে।

উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি। দেশটিতে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে।

অন্যদিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধিও মূলত বর্তমানে খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে। এসব দেশে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বজুড়ে খ্রিষ্টান জনসংখ্যার সম্ভাব্য মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

সূত্র: আলজাজিরা, পিউ রিসার্চ সেন্টার।

বিষয় : ইসলাম ধর্ম পিউ রিসার্চ সেন্টার বিশ্বের বৃহত্তম ধর্ম মুসলিম জনসংখ্যা

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x