ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্র শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার এপেক সম্মেলনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে গ্রুপ ছবি তোলার জন্য নেতারা একত্রিত হলে তিন প্রেসিডেন্টের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় হয়।

এদিকে বুধবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে শি জিনপিং বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অগ্রগতি ও বিস্তারে বেইজিং ও মস্কোর নেতৃত্ব দেওয়া উচিত।

আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ তিন শক্তিধর দেশের সম্ভাব্য এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

বিষয় : ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ত্রিপক্ষীয় বৈঠক

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্র শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার এপেক সম্মেলনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে গ্রুপ ছবি তোলার জন্য নেতারা একত্রিত হলে তিন প্রেসিডেন্টের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় হয়।

এদিকে বুধবার শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। বৈঠকে শি জিনপিং বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার অগ্রগতি ও বিস্তারে বেইজিং ও মস্কোর নেতৃত্ব দেওয়া উচিত।

আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ তিন শক্তিধর দেশের সম্ভাব্য এই বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x