রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের মধ্যেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত দেশের কোথাও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই
গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির
চাপ দেখা গেছে। ফার্মগেট,
ধানমন্ডি, মতিঝিল, মগবাজার, বাড্ডা, বারিধারা, রমনা, তেজগাঁও, খিলক্ষেত, বিমানবন্দর, শাহবাগ, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায়
যানবাহনের চাপ রয়েছে। এসব
এলাকায় কোথাও কোথাও তীব্র যানজটও দেখা গেছে।
এদিকে
পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো
জানিয়েছে, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের
সহিংসতার পরিকল্পনার তথ্য তাদের কাছে
রয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই মাসকে ঘিরে
বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছেন।
ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে
ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে
কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল
হয়ে উঠতে পারে বলে
আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ পরিস্থিতিতে রাজধানীসহ
দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা
হয়েছে।
এর আগে দেশের অন্তত ২১ জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। জেলাগুলো হলো গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ অন্যান্য জেলা। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।