রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে এ হামলা চালানো হয়। এতে দুই থেকে তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের
ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৮টার
দিকে ১০০ থেকে ১৫০
জনের একটি দল লাঠিসোঁটা,
ইটপাটকেল ও দেশীয় অস্ত্র
নিয়ে ভবনটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ে
ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলায় দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।