মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২-৩
রাজধানীর
মিরপুরে ঢাকা উত্তর সিটি
করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম
খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা
ঘটেছে। বুধবার সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর
ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়টিতে
এ হামলা চালানো হয়। এতে দুই
থেকে তিনজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের
ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৮টার
দিকে ১০০ থেকে ১৫০
জনের একটি দল লাঠিসোঁটা,
ইটপাটকেল ও দেশীয় অস্ত্র
নিয়ে ভবনটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ে
ভাঙচুরের ঘটনা ঘটে।হামলায়
দুই থেকে তিনজন আহত
হয়েছেন বলে জানা গেছে।
তবে কারা, কী কারণে এবং
কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে,
সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।