ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

ঢাবি ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

দুলাল সরকার
দুলাল সরকার রিপোর্টার

ঢাবি ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২
ছবি: সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ধাওয়া করে দুজনকে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং জাবির সালেহীন দিপু (২৭)। জাবির সালেহীনের বাড়ি বাগেরহাটে। তবে তিনি বর্তমানে রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বিস্ফোরকভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মেহেদী হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আলামত সংগ্রহ করে। পরে আটক দুজনকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার সন্ধ্যাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্য চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, সিনেট ভবন ও জগন্নাথ হল এলাকাসহ অন্তত ছয়টি স্থানে বিস্ফোরণ হয়।

সেদিনও বিস্ফোরণের পর ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টানা দুই দিন ধরে ক্যাম্পাসে এ ধরনের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

বিষয় : ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানী ককটেল বিস্ফোরণ টিএসসি

দৈনিক নবকাল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিন ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x