বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং
কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৬ এখনো চূড়ান্ত
হয়নি। এ কারণে পরবর্তী
নির্দেশ না দেওয়া পর্যন্ত
এসব প্রতিষ্ঠানের কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।
এ
নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম
গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের
সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
(মাউশি) মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের
চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও
জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এ
ছাড়া বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের
পাশাপাশি সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরও
বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।