প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা,
জলবায়ু
পরিবর্তনের বিরূপ
প্রভাব
মোকাবিলা এবং
সবুজ
ক্যাম্পাস গড়ে
তোলার
গুরুত্ব তুলে
ধরা
হয়।
এ
সময়
বিভিন্ন স্থানে
গাছের
চারা
রোপণ
করা
হয়।
কর্মসূচিতে রিয়াজুল ইসলাম
রিয়াজ
বলেন,
প্রধানমন্ত্রী তারেক
রহমানের জন্মদিনকে আমরা
শুধু
আনুষ্ঠানিকতার মধ্যে
সীমাবদ্ধ রাখতে
চাইনি।
দিনটিকে স্মরণীয় করে
রাখতে
পরিবেশের জন্য
ইতিবাচক কিছু
করার
উদ্যোগ
নিয়েছি। একটি
গাছ
শুধু
প্রকৃতির সৌন্দর্য বাড়ায়
না,
এটি
পরিবেশের ভারসাম্য রক্ষা,
অক্সিজেন সরবরাহ
এবং
ভবিষ্যৎ প্রজন্মের জন্য
নিরাপদ
পৃথিবী
গড়তেও
গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।
তিনি আরও
বলেন,
শিক্ষার্থীরা শুধু
শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ের মধ্যে
সীমাবদ্ধ থাকবে
না।
দেশ,
সমাজ
ও
পরিবেশের প্রতিও
তাদের
দায়িত্ব রয়েছে।
ছাত্ররাজনীতিকে ইতিবাচক ও
জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে
সম্পৃক্ত করতে
হবে।
সরকারি
তিতুমীর কলেজ
ছাত্রদলকে শিক্ষার্থীদের অধিকার
আদায়ের
পাশাপাশি সামাজিক ও
পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও সক্রিয়
দেখতে
চাই।
কর্মসূচিতে
উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক মো. রাকিবুল ইসলাম
খান। তিনি বলেন, আমাদের
প্রত্যাশা, এই বৃক্ষরোপণ কর্মসূচি
শুধু এক দিনের আনুষ্ঠানিকতায়
সীমাবদ্ধ থাকবে না। রোপণ করা
চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত
করতে হবে। কারণ, শুধু
গাছ লাগানোই নয়, সেগুলোকে বাঁচিয়ে
রাখাও সমান গুরুত্বপূর্ণ।
কর্মসূচির আয়োজকেরা জানান, পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।