ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির
ছবি: সংগ্রহ

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতের উন্নয়নে চলমান উদ্যোগগুলো আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন তিনি।

সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

এ সময় মন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ এবং মৌলিক চাহিদাসংশ্লিষ্ট বিষয়গুলো বিগত সরকারের সময়ে চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ জন্য হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

বিষয় : স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x