ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

দেড় বছরে টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা হবে ১ লাখ টন

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

দেড় বছরে টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা হবে ১ লাখ টন
ছবি: সংগ্রহ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে গুদাম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে নতুন গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে সংস্থাটির পণ্য সংরক্ষণের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বর্তমানে নিজস্ব ও ভাড়া করা গুদাম মিলিয়ে টিসিবির মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই সক্ষমতা বেড়ে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করছে সংস্থাটি।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার কাজ শুরু করার কথা রয়েছে।

ফয়সল আজাদ বলেন, ‘আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি আমরা পরিকল্পনা করছি।’

বাড়ানো হবে আপৎকালীন মজুত

শুধু গুদাম সম্প্রসারণ নয়, পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়ানোরও উদ্যোগ নিয়েছে টিসিবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। সমীক্ষাটি শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’

বাজারে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়া, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটলে যাতে সংকট তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত মজুত গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর ফলে একদিকে যেমন বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করা সম্ভব হবে, অন্যদিকে প্রয়োজন অনুযায়ী দ্রুত বাজারে সরবরাহও করা যাবে।

টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা পূরণের মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার পরিকল্পনা

পবিত্র রমজান মাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণ জরুরি হয়ে পড়ে।

গুদামের সক্ষমতা বাড়লে টিসিবি আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে রাখতে পারবে। পরে চাহিদা অনুযায়ী সেসব পণ্য বাজারে সরবরাহ করা সহজ হবে।

বর্তমানে নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমেও পণ্য বিতরণ করছে সংস্থাটি। এসব কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারণ করা হয়।

স্থায়ী অবকাঠামো গড়তে জোর

স্বল্প মেয়াদে ভাড়া করা গুদামের সংখ্যা বাড়িয়ে সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ মেয়াদে নিজস্ব গুদাম নির্মাণের মাধ্যমে স্থায়ী অবকাঠামো গড়ে তুলতে চায় টিসিবি।

অন্যদিকে, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টকের পরিমাণ এবং তা বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করা হবে।

টিসিবির এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়বে।

বিষয় : টিসিবি গুদাম সম্প্রসারণ নিত্যপ্রয়োজনীয় পণ্য পণ্যের মজুত

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দেড় বছরে টিসিবির নিজস্ব গুদামের সক্ষমতা হবে ১ লাখ টন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x