ঢাকাসহ দেশের আট জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। অন্য জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
সোমবার
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম
এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি
জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব সদস্য মোতায়েন
করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও
অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন
করছেন।
মোতায়েন
করা জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন
গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার
করা হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি
করতে পারে এমন কর্মকাণ্ড
প্রতিরোধে কাজ করছেন বিজিবি
সদস্যরা।
এদিকে
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর
মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর
দপ্তরে চালু রয়েছে মনিটরিং
সেল। সেখান থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি
করা হচ্ছে। ড্রোন ও বডি-ওর্ন
ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি
আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে
কাজ করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।