ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

সন্ত্রাস ও অগ্নিসংযোগ রাজনীতি নয়, প্রতিরোধে প্রয়োজন জাতীয় ঐক্য

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

সন্ত্রাস ও অগ্নিসংযোগ রাজনীতি নয়, প্রতিরোধে প্রয়োজন জাতীয় ঐক্য
ছবি: সংগ্রহ

বাংলাদেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। রাজনৈতিক কর্মসূচির আড়ালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমাবাজি, হামলা ও নাশকতার ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো সম্ভব হলেও এভাবে জনগণের আস্থা অর্জন করা যায় না। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ভয়ভীতি ও নৈরাজ্যের মাধ্যমে নিজেদের মতাদর্শ চাপিয়ে দিতে চেয়েছে, শেষ পর্যন্ত জনগণের প্রত্যাখ্যানের মুখেই পড়েছে।

রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়ন ঘটানো। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো নিজস্ব কর্মসূচি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যাবে। তাদের কর্মসূচি বাস্তবায়িত হলে মানুষের কী উপকার হবে, তা তুলে ধরবে। জনগণ ভোটের মাধ্যমে পছন্দের দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া এটাই। এখানে সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার কোনো সুযোগ নেই।

দাবি আদায়ের সবচেয়ে গ্রহণযোগ্য পথ জনগণের সমর্থন অর্জন। বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, রেল চলাচলে বাধা সৃষ্টি কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রাণঘাতী হামলা কোনোভাবেই গণতান্ত্রিক কর্মসূচি হতে পারে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে অপরাধী হিসেবে চিহ্নিত করাই জরুরি।

বিভিন্ন জেলায় নাশকতা, বাড়ছে উদ্বেগ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস ও ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও রয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে।

দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সহিংসতার বিস্তার শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নয়, গণতান্ত্রিক পরিবেশের জন্যও উদ্বেগজনক।

রাষ্ট্রের কর্তৃত্বের জন্যও হুমকি

জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার ১৯১৯ সালে প্রকাশিত তাঁর ‘পলিটিকস অ্যাজ আ ভোকেশন’ প্রবন্ধে রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে ব্যাখ্যা করেছেন, যার হাতে বৈধ বলপ্রয়োগের একচ্ছত্র কর্তৃত্ব থাকে। রাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা কিংবা সন্ত্রাসের আশ্রয় নিলে তা রাষ্ট্রের কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যক্তিগত বা গোষ্ঠীগত সন্ত্রাসের কোনো বৈধতা নেই। বাংলাদেশেও রাজনৈতিক দাবি আদায়ের নামে কোথাও কোথাও দেশের সম্পদ ধ্বংস এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো অপরাধমূলক তৎপরতা, যার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ প্রয়োজন।

নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর তৎপরতা

সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন বিএনপি রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।

একই সঙ্গে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে কর্মসূচি দিয়েছে।

গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে হবে। লালমনিরহাটের জনসভায়ও তিনি সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দেওয়ার আহ্বান জানান।

পাল্টাপাল্টি সংঘাতের ফাঁদ এড়ানো জরুরি

নাশকতা ও সহিংসতা মোকাবিলায় গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের উসকানিতে রাজনৈতিক দলগুলোর পা দেওয়া উচিত হবে না।

সহিংসতাকারীদের একটি উদ্দেশ্য হতে পারে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে রাজপথে সংঘাতে জড়িয়ে ফেলা। পাল্টাপাল্টি হামলা ও প্রতিশোধের রাজনীতিতে গণতান্ত্রিক দলগুলো জড়িয়ে পড়লে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য অস্পষ্ট হয়ে যেতে পারে। এতে দেশে বিশৃঙ্খলা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তাই উত্তেজনার পরিবর্তে জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নাশকতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। জাতীয় সংসদে তিনি দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশে পতিত, পরাজিত ও বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে এখন প্রয়োজন গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তির ঐক্য। এ ক্ষেত্রে চব্বিশের মতো সবাইকে আবারও এক মঞ্চে দাঁড়াতে হবে।

সংসদে এ আহ্বান জানানোর পরপরই বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেন তিনি। লালমনিরহাটের জনসভায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ।

সন্ত্রাস প্রতিরোধে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি

গণতন্ত্রে রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস জনগণ। তাই সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়ও জনগণের ঐক্য ও সচেতনতা। মানুষকে বোঝাতে হবে, অগ্নিসংযোগ, বোমাবাজি ও হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। যারা রাজনীতির নামে এসব অপরাধ করে, তারা মূলত জনগণের নিরাপত্তা ও দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়।

গণতান্ত্রিক রাষ্ট্রে মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এবং সরকারের সমালোচনার অধিকারও থাকবে। কিন্তু এসবের কোনোটিই সহিংসতা বা মানুষের জীবন বিপন্ন করার বৈধতা দেয় না।

সন্ত্রাস ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, আইনের শাসন এবং জনগণের সম্মিলিত প্রতিরোধই পারে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে। দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।

বিষয় : রাজনৈতিক সহিংসতা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্য অগ্নিসন্ত্রাস

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও অগ্নিসংযোগ রাজনীতি নয়, প্রতিরোধে প্রয়োজন জাতীয় ঐক্য

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x