ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
জাতিসংঘে বৃহস্পতিবার প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে বৃহস্পতিবার প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটিই তাঁর প্রথম বক্তব্য। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা।নিউইয়র্কের ম্যানহাটনে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন। তিনি বলেন, দেশের আবেগ, অনুভূতি ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য দেবেন বলে তাঁরা জানতে পেরেছেন।মাহ্‌দী আমিন বলেন, এর মধ্য দিয়ে একই পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘে বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।এ ছাড়া বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আয়োজিত একটি উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এবারের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আমন্ত্রণে ওই সভা অনুষ্ঠিত হবে।সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়ন সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে।এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতারা বৈশ্বিক সংকট, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করছেন।নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হচ্ছে।

জুলাই শহীদদের কারণেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাাদেশ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন দেওয়া মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন তিনি।শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস।’তিনি বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে প্রতিশ্রুতি থেকে সরকার পিছিয়ে যাবে না।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।৭৪ পরিবারের সদস্য পেলেন নিয়োগপত্রঅনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সব সময় পাশে থাকার আশ্বাস দেন।শহীদ ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি সরকারের দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মূল্যায়ন এবং তাঁদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে।

জুলাই শহীদদের কারণেই ফ্যাসিস্ট মুক্ত বাংলাাদেশ: প্রধানমন্ত্রী