দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।
মেধাবী
ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা এসব
বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সাইকেলগুলোর
মান ও ব্যবহারিক দিক
যাচাই করতেই তিনি নিজে সেগুলো
চালিয়ে দেখেন।
শিক্ষা
মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায়
দেশের ২০ হাজার বিদ্যালয়ের
ষষ্ঠ থেকে দশম শ্রেণির
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল
দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান
অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল
পাবে।
সরকারের
এ উদ্যোগের উদ্দেশ্য হলো মেয়েদের শিক্ষায়
আরও উৎসাহিত করা এবং বিদ্যালয়
থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার
কমানো।
বাইসাইকেলের নমুনা প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।