ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

বেলাবতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

বেলাবতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল
ছবি: সংগ্রহ

নরসিংদীর বেলাবতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে প্রস্তুতিমূলক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি আগামী ২৯ নভেম্বর আবারও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন তাঁরা।

বিষয় : নরসিংদী আওয়ামী লীগ বেলাব উপজেলা বিএনপি

দৈনিক নবকাল

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেলাবতে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির প্রস্তুতি সভা ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে প্রস্তুতিমূলক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সুমন ফকির রাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতারা।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি আগামী ২৯ নভেম্বর আবারও প্রতিবাদ সভা করার ঘোষণা দেন তাঁরা।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x