ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বেলাব বিএনপির রাজনীতিতে সমন্বয়ের বার্তা

বেলাব বিএনপির রাজনীতিতে সমন্বয়ের বার্তা

নরসিংদীর বেলাব উপজেলা বিএনপির রাজনীতিতে অভ্যন্তরীণ সমন্বয়ের বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে। দেশের বিভিন্ন উপজেলায় দলীয় রাজনীতিতে নানা ধরনের গ্রুপিং ও অভ্যন্তরীণ বিরোধের খবর থাকলেও বেলাবে সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে।স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব ও সদস্যসচিব এম এ জলিল পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের সঙ্গে স্থানীয় বিএনপির অন্য নেতা-কর্মীরাও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।স্থানীয় সূত্রগুলো বলছে, বেলাব রাজনৈতিক সহিংসতা ও সংঘাত এড়ানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের দিকনির্দেশনায় উপজেলা বিএনপির নেতারা সমন্বয়ের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছেন বলে দলীয় নেতা-কর্মীরা জানান।নেতা-কর্মীদের মতে, মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। ফলে দলীয় কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের ভাষ্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার সামগ্রিক রাজনৈতিক পরিবেশও শান্তিপূর্ণ রাখার সুযোগ তৈরি হয়। বেলাব উপজেলা বিএনপির বর্তমান সমন্বয়ধর্মী কার্যক্রমকে তাঁরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন।