ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২
ছবি: সংগ্রহ

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা জামালপুর মেলান্দহ সড়ক দুর্ঘটনা ট্রাকের ধাক্কা

দৈনিক নবকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জামালপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x