ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

মো: শাহাবুদ্দিন
মো: শাহাবুদ্দিন জেলা প্রতিনিধি

শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই
ছবি: সংগ্রহ

বগুড়ার শাজাহানপুরে সড়কের ওপর থেকে দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত দুজন হলেন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর ছাত্র ছিলেন। সামিউল ব্যবসা করতেন।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের মাঝখানে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কোনো যানবাহনের ধাক্কায় তাঁরা নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা বগুড়া শাজাহানপুর মোটরসাইকেল

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুরে সড়কের ওপর থেকে দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত দুজন হলেন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর ছাত্র ছিলেন। সামিউল ব্যবসা করতেন।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক আব্দুস সালাম জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের মাঝখানে দুজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কোনো যানবাহনের ধাক্কায় তাঁরা নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x