চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে
তিনজনের পরিচয়
পাওয়া
গেছে।
তাঁরা
হলেন
কক্সবাজারের ঈদগাঁও
বাসস্ট্যান্ডের নূর
জাহান
প্লাজার মালিক
ও
পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস
আলম
ফিরোজ,
মাইক্রোবাসের চালক
মুন্না
এবং
মাইজপাড়ার বজল
মেম্বারের চাচাতো
বোন
মিফতা।
ফেরদৌস
আলম
ফিরোজ
ঈদগাঁও
বাসস্ট্যান্ডের তারেক
মেডিকোর স্বত্বাধিকারী তারেকের বাবা।
নিহত
অপর
ব্যক্তির পরিচয়
জানা
যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,
উখিয়ায়
বিয়ের
অনুষ্ঠান শেষে
বরযাত্রীদের নিয়ে
মাইক্রোবাসটি ফেরার
পথে
কর্ণফুলী কলেজবাজার এলাকায়
পৌঁছায়। এ
সময়
একটি
কাভার্ডভ্যান হঠাৎ
ইউটার্ন নেয়।
দ্রুতগতির মাইক্রোবাসটি তখন
কাভার্ডভ্যানের সঙ্গে
সজোরে
ধাক্কা
খায়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের
মৃত্যু
হয়।
খবর
পেয়ে
পুলিশ
ও
ফায়ার
সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে
নিহত
ও
আহত
ব্যক্তিদের উদ্ধার
করে
চট্টগ্রাম মেডিকেল কলেজ
(চমেক)
হাসপাতালে পাঠান।
সেখানে
চিকিৎসাধীন অবস্থায় আরও
দুজনের
মৃত্যু
হয়।
কর্ণফুলী থানার
উপপরিদর্শক (এসআই)
জাকির
হোসেন
বলেন,
দুর্ঘটনার খবর
পাওয়ার
সঙ্গে
সঙ্গে
পুলিশ
ঘটনাস্থলে যায়।
সেখান
থেকে
নিহত
ও
আহত
ব্যক্তিদের উদ্ধার
করে
হাসপাতালে পাঠানো
হয়।
এ
ঘটনায়
এখন
পর্যন্ত চারজন
নিহত
ও
পাঁচজন
আহত
হয়েছেন। আহত
ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া
হচ্ছে।