ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

দেশে আদৌ সরকারব্যবস্থা আছে কি না, প্রশ্ন শফিকুর রহমানের

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

দেশে আদৌ সরকারব্যবস্থা আছে কি না, প্রশ্ন শফিকুর রহমানের
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্রহ

দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা কার্যকর আছে কি না, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াত আমির। এ পরিস্থিতিতে দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানান তিনি। পোস্টের শেষাংশে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

বিষয় : জামায়াতে ইসলামী নারী শিক্ষার্থী শিক্ষার্থীদের আন্দোলন পুলিশের লাঠিচার্জ

দৈনিক নবকাল

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

দেশে আদৌ সরকারব্যবস্থা আছে কি না, প্রশ্ন শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা কার্যকর আছে কি না, এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাঁদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেন জামায়াত আমির। এ পরিস্থিতিতে দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানান তিনি। পোস্টের শেষাংশে তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x