মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো। তবে তাঁর অভিযানের উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কিছু দেখছেন না তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম সফরে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এসব কথা বলেন
শফিকুর রহমান।
পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ইশরাক হোসেনের
হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার সৃষ্টি
হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর
নির্দেশে সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ
করেন তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুর রহমান
বলেন, মাদক সমাজ ও
মানুষের শরীরকে ধ্বংস করে দিচ্ছে। এমন
পরিস্থিতিতে ইশরাকের যা করা দরকার
ছিল, তিনি তা করেছেন।
অভিযানে পুলিশ ও অন্যান্য বাহিনীর
সদস্যরাও উপস্থিত ছিলেন।
জামায়াতের আমির বলেন, ‘তার
হাতে অস্ত্রটা না থাকলে ভালো
হতো এতটুকু। তার কাজকে কেউ
নেগেটিভ বলার সুযোগ নেই।
তিনি হয়তো ভালো নিয়তেই
করেছিলেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো
এই সমাজে অভাব নেই। তারা
রেফারেন্স হিসেবে এটাকে ইউজ করে।’
তিনি আরও বলেন, কোনো
কাজের উদ্দেশ্য ভালো হলেই সব
ক্ষেত্রে সেই কাজের পদ্ধতি
গ্রহণযোগ্য হয়ে যায় না।
এ ধরনের বিষয় নাগরিক আচরণের
দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা
প্রয়োজন।
মাদক নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে চায় জামায়াত
মাদক নির্মূলের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে শফিকুর
রহমান বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন
পাস হয়েছে। তবে তাঁদের লক্ষ্য
শুধু মাদক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ
নয়, তাঁরা মাদক নির্মূল করতে
চান।
মাদকের বিস্তার রোধে আইন প্রণয়নের পাশাপাশি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন বিরোধীদলীয় নেতা।