জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে ইশরাক নতুনভাবে রাজনীতিতে কাজ শুরু করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।
নাসীরুদ্দীন
পাটওয়ারী আরও বলেন, সমস্যাটা
তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন
খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী
দোষ করে। আরেকজন এই
পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর
ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই
ফাঁদে পড়ে গেলেন।
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বিএনপি
সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের
নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি
বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও
তাঁরা ভালো নেই। বিএনপি
সরকার তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি বলে
মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন
পাটওয়ারী বলেন, গত তিন-চার
মাসের যে তথ্য দেওয়া
হয়েছিল, সেখানেও বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সম্প্রীতির আহ্বান
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা
প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি তাঁদের কাছে তুলে ধরার
জন্য তাঁকে বলা হয়েছে। এ
প্রসঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন
কোনো কাজ করা উচিত
নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের
মানুষ ক্ষোভ, দুঃখ বা আঘাত
পান।
তিনি
বলেন, আবার এই কথা
বলতে গিয়ে আজকে আমাকে
শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন এ
ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না।
তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য।
তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের
ভালোবাসেন। আমি আপনাদের কাছে
মেসেজটা পৌঁছে দিয়েছি।
দুই সম্প্রদায়ের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রয়োজনে উভয় পক্ষের একসঙ্গে বসা উচিত। তাঁর আশা, আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান হবে।