ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মাদক নির্মূলের উদ্দেশ্য নিয়ে ইশরাক নতুনভাবে রাজনীতিতে কাজ শুরু করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। উনার মতলব ভালো ছিল, মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করে। আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্নবিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও তাঁরা ভালো নেই। বিএনপি সরকার তাঁদের যথাযথ নিরাপত্তা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত তিন-চার মাসের যে তথ্য দেওয়া হয়েছিল, সেখানেও বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে সম্প্রীতির আহ্বানজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনা প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টি তাঁদের কাছে তুলে ধরার জন্য তাঁকে বলা হয়েছে। এ প্রসঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ক্ষোভ, দুঃখ বা আঘাত পান।তিনি বলেন, আবার এই কথা বলতে গিয়ে আজকে আমাকে শাহবাগী হিন্দুদের নতুন ভার্সন এ ধরনের ট্যাগ দিয়ে দিয়েন না। তারা বিষয়টা বলেছেন আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তারাও আপনাদের ভালোবাসেন, আর আপনারাও তাদের ভালোবাসেন। আমি আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিয়েছি।দুই সম্প্রদায়ের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করতে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রয়োজনে উভয় পক্ষের একসঙ্গে বসা উচিত। তাঁর আশা, আলোচনার মাধ্যমে ভুল-বোঝাবুঝির অবসান হবে।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।দলীয় সূত্রে জানা যায়, লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তাঁর ওপর হামলা হয়। পরে তিনি প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপিরনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা। তবে হামলার বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ঝিনাইদহ ও হবিগঞ্জেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। এবার কুষ্টিয়ায় একই ধরনের অভিযোগ সামনে এল।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, একজন মানুষ সারাদিন রোদে পুড়ে ও ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই অর্থ দিয়েই তাঁর সন্তানের দুধ, স্কুলের খাতা কিংবা বৃদ্ধ বাবার ওষুধ কেনার প্রয়োজন মেটানো হয়। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা হিসেবে নিয়ে গেলে শুধু টাকা হারায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়।তিনি লেখেন, আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান। চাঁদাবাজির বিস্তৃতি তুলে ধরে এনসিপির এই নেতা লেখেন, দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা।চাঁদাবাজির অর্থ রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা প্রদর্শনে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, এতে অপমান আরও গভীর হয়। তাঁর ভাষ্য, এই অর্থ শুধু নিচের পর্যায়েই থেমে থাকে না; ধাপে ধাপে এর ভাগ ওপরের নেতাদের কাছেও পৌঁছে যায়।নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়। পোস্টের শেষাংশে তিনি নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।তিনি আরও বলেন, দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর