ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দলীয় সূত্রে
জানা
যায়,
লালন
শাহ
মাজার
থেকে
বের
হওয়ার
সময়
হামলার
শিকার
হন
নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে
ছবি
তোলার
সময়
তাঁর
ওপর
হামলা
হয়।
পরে
তিনি
প্রায়
৩০
মিনিট
সেখানে
অবরুদ্ধ ছিলেন
বলে
অভিযোগ
করা
হয়েছে।
বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপির
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা। তবে হামলার বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ঝিনাইদহ ও হবিগঞ্জেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। এবার কুষ্টিয়ায় একই ধরনের অভিযোগ সামনে এল।