ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
লালনের টানে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তদের ঢল

লালনের টানে ছেঁউড়িয়ায় সাধু-ভক্তদের ঢল

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের স্মরণোৎসব। শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ আয়োজনে সাধু, বাউল ও ভক্তদের সমাগমে উৎসবমুখর হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া লালন একাডেমি আয়োজিত এ উৎসব চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। উৎসবের অংশ হিসেবে আখড়াবাড়িতে চলছে লালনসংগীত, সাধুদের ভাববিনিময় এবং ঐতিহ্যবাহী বিভিন্ন সেবা অনুষ্ঠান। শনিবার বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উৎসব উদ্বোধনের কথা রয়েছে। পরে লালন মঞ্চে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিকে আখড়াবাড়ির সামনে মরা কালীগঙ্গা নদীর প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা। দুই শতাধিক স্টলে বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে। লালন সাঁইয়ের গান ও দর্শন মানবতা, সাম্য এবং জাত-ধর্মের বিভেদ ভুলে মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়। তাঁর স্মৃতিকে ঘিরে প্রতিবছর ছেঁউড়িয়ায় এ আয়োজন বাংলার মরমি সাধনা ও লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে।

১১ দলীয় জোটের এমপিদের জেলায় সার নিয়ে সমস্যা, অভিযোগ প্রতিমন্ত্রীর

কিছু জেলায় সার নিয়ে সংকট তৈরি করে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। তবে যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সেখানে সার নিয়ে কোনো সমস্যা হয়নি।বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াইঘাটে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে যেসব সারের ডিলার পেয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল আগের স্বৈরাচারী সরকারের আমলে। তাঁদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সার নিয়ে যেসব জেলায় সমস্যা তৈরি হয়েছে, সেখানে সরকারকে বিভ্রান্ত করতে বিরোধী জোটের লোকজন এ সংকট তৈরি করে থাকতে পারেন।ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবেবর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। এ কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা। বিরোধী দল কোনো অভিযোগ করে থাকলে তারা কার বিরুদ্ধে অভিযোগ করছে, তা তাঁর জানা নেই।দ্রুত সেতু নির্মাণের আশ্বাসশহীদ আবরার ফাহাদের বাবা গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানান প্রতিমন্ত্রী। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি মসজিদ নির্মাণ এবং গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের দাবি জানান।মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেতুটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রকৌশলীদের নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসেছেন।তিনি বলেন, ‘আমাদের একটু সময় দিতে হবে। আমরা এখানকার সয়েল টেস্ট করব, স্টাডি করব—তারপর কাজ শুরু করব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলতে পারি, দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে, ইনশা আল্লাহ।’পরিদর্শনে উপস্থিত ছিলেন যাঁরাএ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও তদন্ত ইউনিট) মো. এবাদত আলী, খোকসা উপজেলায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটের এমপিদের জেলায় সার নিয়ে সমস্যা, অভিযোগ প্রতিমন্ত্রীর

দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে ঠোঁটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির বাধার মুখে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।রোববার সকাল পৌনে আটটার দিকে দৌলতপুর উপজেলার ঠোঁটারপাড়া সীমান্তের ১৫৩/৯-এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, সকালে ঠোঁটারপাড়া সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি স্থানীয় লোকজন ও বিজিবির নজরে এলে তারা বাধা দেন। এতে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।তিনি আরও জানান, পরে সকাল সাড়ে নয়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যান।কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে রোববার সকাল ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠোঁটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে সকাল আটটার দিকে ওই চার ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাহিনীটি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

দৌলতপুর সীমান্তে চার ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।দলীয় সূত্রে জানা যায়, লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় তাঁর ওপর হামলা হয়। পরে তিনি প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনসিপিরনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা। তবে হামলার বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ঝিনাইদহ ও হবিগঞ্জেও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। এবার কুষ্টিয়ায় একই ধরনের অভিযোগ সামনে এল।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য (এমপি) আমির হামজা। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি।সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আমির হামজা বলেন, দেবাশীষের পরিবারের জন্য সরকারি পর্যায়ে যে সহযোগিতা করা সম্ভব, তা তিনি দেখবেন। পাশাপাশি দেবাশীষের ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।আমির হামজা বলেন, ‘ব্যক্তিগতভাবে মেয়েটির স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তার লেখাপড়ার দায়িত্ব যতটুকু পারা যায়, সর্বোচ্চটা আমরা দেখছি। তাদের পারিবারিকভাবে আমি মাঝে মাঝে আমার পিএ ও ব্যক্তিগত কর্মকর্তাদের দিয়ে খোঁজখবর নেব।’তিনি আরও বলেন, ‘আমাদের সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করব। এ ছাড়া তার একটি ছোট্ট কন্যা রয়েছে, তার লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।’মানুষের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে আমির হামজা বলেন, আমরা জাতি, ধর্ম বা বর্ণ বুঝি না, আমরা আগে মানুষ ভাবি। আল্লাহ আমাদের মানুষের কল্যাণের জন্যই বের করেছেন, আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি।

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে এমপি আমির হামজা

আমির হামজার গাড়িবহরে হামলা, গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা আমির হামজার গাড়িবহরে গণঅধিকার পরিষদের কর্মীরা অতর্কিত হামলা চালান।জামায়াতের এই নেতা দাবি করেন, হামলাকারীরা হকিস্টিক ও ইটপাটকেল ব্যবহার করে গাড়িবহরে হামলা চালায়। এতে আমির হামজা, তাঁর পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন আহত হয়েছেন।গোলাম পরওয়ার বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক। তাঁর দাবি, এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্পষ্ট হয়েছে।বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, আমির হামজা এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। এরপরও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না বলে তিনি মন্তব্য করেন।হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোলাম পরওয়ার। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে কুষ্টিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।তবে হামলার বিষয়ে গণঅধিকার পরিষদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।

আমির হামজার গাড়িবহরে হামলা, গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের