ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

১১ দলীয় জোটের এমপিদের জেলায় সার নিয়ে সমস্যা, অভিযোগ প্রতিমন্ত্রীর

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

১১ দলীয় জোটের এমপিদের জেলায় সার নিয়ে সমস্যা, অভিযোগ প্রতিমন্ত্রীর
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগ্রহ

কিছু জেলায় সার নিয়ে সংকট তৈরি করে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। তবে যেসব জেলায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, সেখানে সার নিয়ে কোনো সমস্যা হয়নি।

বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াইঘাটে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে যেসব সারের ডিলার পেয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়েছিল আগের স্বৈরাচারী সরকারের আমলে। তাঁদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সার নিয়ে যেসব জেলায় সমস্যা তৈরি হয়েছে, সেখানে সরকারকে বিভ্রান্ত করতে বিরোধী জোটের লোকজন এ সংকট তৈরি করে থাকতে পারেন।

ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে

বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা সরাসরি যুক্ত ছিলেন। এ কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকেরা। বিরোধী দল কোনো অভিযোগ করে থাকলে তারা কার বিরুদ্ধে অভিযোগ করছে, তা তাঁর জানা নেই।

দ্রুত সেতু নির্মাণের আশ্বাস

শহীদ আবরার ফাহাদের বাবা গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানান প্রতিমন্ত্রী। ওই সময় তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি মসজিদ নির্মাণ এবং গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের দাবি জানান।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেতুটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রকৌশলীদের নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসেছেন।

তিনি বলেন, ‘আমাদের একটু সময় দিতে হবে। আমরা এখানকার সয়েল টেস্ট করব, স্টাডি করব—তারপর কাজ শুরু করব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলতে পারি, দ্রুত সময়ের মধ্যে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে, ইনশা আল্লাহ।’

পরিদর্শনে উপস্থিত ছিলেন যাঁরা

এ সময় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও তদন্ত ইউনিট) মো. এবাদত আলী, খোকসা উপজেলায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : রাজনীতি কুষ্টিয়া স্থানীয় সরকার সার সংকট শহীদ আবরার ফাহাদ সেতু কুষ্টিয়া রাজনীতি

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

১১ দলীয় জোটের এমপিদের জেলায় সার নিয়ে সমস্যা, অভিযোগ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x